হোম > রাজনীতি

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

স্টাফ রিপোর্টার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা বলেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্যগণ গতকাল ১৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট ১৫টি মূল বিষয়সহ ৪৩৩টি প্রস্তাবসম্বলিত একটি প্রতিবেদন হস্তান্তর করেছেন। এই প্রস্তাবনা সমূহে এমন কিছু সুপারিশ রয়েছে যেগুলো সরাসরি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। যেমন শ্রমিক আইনে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করা, ইসলামের পারিবারিক উত্তরাধিকার আইনকে নারীদের প্রতি বৈষম্য হিসবে আখ্যা দিয়ে এটির বিলুপ্তি চাওয়া ইত্যাদি।

জমিয়ত নেতৃবৃন্দ এ ধরণের প্রস্তাবনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে আরো বলেছেন, একটি মুসলিম সংখ্যগরিষ্ঠ দেশে এ ভাবে সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অধিকার কারো নেই। কুরআনবিরোধী এ রকম আইন করলে মুসলিম পরিচয় দেয়ার অধিকারও থাকে না। স্বাভাবিক কারণে এ সব ইসলামবিরোধী প্রস্তাবনা কার্যকর তো দূরের কথা,আগে নারীবিষয়ক এই সংস্কার কমিশন বাতিল করতে হবে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন,সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী এস কথা বলেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, যেখানে অতীতে কোন নির্বাচিত সরকার এ রকম ইসলামবিরোধী আইন করার সাহস পায়নি সেখানে অন্তর্বর্তী সরকার কী ভাবে এই সাহস করে? আমরা তা ভেবে হতবাক। কুরআন-সুন্নাহবিরোধী এ জাতীয় প্রস্তাবনা কার্যকর করা হলে এই দেশে আবহমান কাল থেকে চলে আসা ধর্মীয় ঐতিহ্য মারাত্মক রূপে বাধাগ্রস্ত হবে এবং মুসলিম সমাজে জেনা-ব্যভিচার বৃদ্ধি পাওয়াসহ বহুমাত্রিক কুফল দৃশ্যমান হতে শুরু করবে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন