হোম > রাজনীতি

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আমার দেশ অনলাইন

বিএনপির শাসনামলে কিংবা অন্য যেকোনো সরকারের আমলে কোরআন-সুন্নাহবিরোধী আইন করা হলে দল বা জোটগতভাবে তা কোনোভাবেই সমর্থন করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মুফতি ওয়াক্কাস গ্রুপ)। একই সঙ্গে দেশের আলেম-ওলামাদের মতামতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছে দলটি।

আমার দেশ-এর প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এ কথা জানান।

তিনি আশা প্রকাশ করেন, মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলে ইসলামবিরোধী কোনো আইন হয়নি, এই ধারাবাহিকতা বিএনপির বর্তমান শাসনামলেও বজায় থাকবে।

আলেম-ওলামাদের প্রতি নিজেদের পূর্ণ শ্রদ্ধাবোধ ও ঐক্যের কথা তুলে ধরে ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, দেশের আলেম-ওলামাদের মতামতের বিরুদ্ধে তার দলের যাওয়ার কোনো সুযোগ বা প্রশ্নই আসে না। ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দেবেন, তার সঙ্গে তারা পূর্ণ ও সম্পূর্ণ একমত পোষণ করবেন।

তিনি আরও দৃঢ়ভাবে বলেন, বিএনপি বা অন্য যেকোনো আমলে যদি কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়, তবে জমিয়ত কোনো অবস্থাতেই সেই আইনের সমর্থন করবে না।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

শরিয়তবিরোধী জীবনস্বত্ব হেবা আইন বাতিল করতে হবে