হোম > রাজনীতি

আফগানিস্তান সফরে মামুনুল হকসহ ওলামা প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার

ইমারাতে ইসলামিয়ার রাষ্ট্রীয় আমন্ত্রণে মাওলানা মামুনুল হকসহ বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। বুধবার সকালে তারা রাজধানী কাবুলে পৌঁছান।

সফরকালে প্রতিনিধি দল ইমারাতে ইসলামিয়া (তালেবান) সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ উলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন।

সফরকালে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্কোন্নয়নসহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে প্রতিনিধি দল আলোচনায় অগ্রাধিকার দেবেন। এ ছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন।

প্রতিনিধি দলে রয়েছেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর মাওলানা মামুনুল হকসহ প্রতিনিধি দল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। সেখানে তারা ওমরাহ আদায় করেন এবং আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মক্কাস্থ প্রবাসীদের সাথে এক সভায় মিলিত হন। ওমরাহ পালন শেষে গতকাল সকালে দুবাই হয়ে কাবুলে পৌঁছান।

এই সফরে আফগানিস্তান ছাড়াও মধ্যএশিয়ার আরো দেশে মাওলানা মামুনুল হকের যাওয়ার কথা রয়েছে।

স্বাধীনতার পর কোনো সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি

দেশজুড়ে জনসম্পৃক্ত কর্মকাণ্ডে তৎপর জামায়াতে ইসলামী

আমার কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন

কাউন্সিলে ছাত্রদলের কমিটি গঠন করতে চায় বিএনপি

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াত এমপির আর্থিক সহায়তা প্রদান

জামায়াতের কোন নেতা কোথায় ঈদ করবেন

সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ে যোগ্যদের সরিয়ে দলীয় লোক বসানো হয়েছে: জামায়াত

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

জনমতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে: ইসলামী আন্দোলন