হোম > রাজনীতি

জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট করছে ছাত্রশিবির

স্টাফ রিপোর্টার

দেশের তরুণ সমাজের মাঝে শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও দ্বীনী দায়িত্ববোধ জাগিয়ে তুলতে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ আয়োজন করছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির কেন্দ্রীয় স্পোর্টস বিভাগের তত্ত্বাবধানে শুক্রবার শুরু হওয়া এই টুর্নামেন্ট ৩৬ জুলাই (৫ আগস্ট) পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে।

এতে অঞ্চলভিত্তিক আন্ত:শাখা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অঞ্চলে চ্যাম্পিয়ন দল দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পাবে। ৫ আগস্টের মধ্যে জাতীয় পর্যায়ে সেমিফাইনাল ও ফাইনাল খেলা সম্পন্ন হবে।

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা এবং রানারআপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।

শনিবার শিবিরের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য হলো জুলাই শহিদদের স্মৃতি ধারণ ও জুলাইয়ের চেতনা তরুণ প্রজন্মের মাঝে জাগ্রত রাখা। তাদের আত্মত্যাগের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি আদর্শবান সমাজ গঠনে ভূমিকা রাখাই ছাত্রশিবিরের মূল লক্ষ্য।

ছাত্রশিবির মনে করে, এমন ক্রীড়া আয়োজন তরুণ সমাজের শারীরিক উৎকর্ষ, মননশীলতা ও ইসলামী মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন