হোম > রাজনীতি

জোট গঠন নিয়ে যে সতর্কবার্তা হেফাজত আমিরের

স্টাফ রিপোর্টার

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, যাদের বিষয়ে আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে সতর্ক করে গেছেন এবং অসংখ্য বইপুস্তকে যাদের ভ্রান্ত মতাদর্শ তুলে ধরেছেন, আল্লাহর ওয়াস্তে তাদের সঙ্গে আপনারা কোন অবস্থাতেই জোট করবেন না।

তিনি বলেন, যাদের কাছে আম্বিয়ায়ে কেরাম ও সাহাবায়ে কেরামের শান ও সম্মান নিরাপদ নয় তারা কখনোই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন না।

বৃহস্পতিবার সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির এই সংকটময় মুহূর্তে এ রকম সম্মেলন আয়োজন করার জন্য আয়োজক সংগঠনকে মোবারকবাদ জানান তিনি।

জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওনা ফজলুল করিম কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী যৌথ পরিচালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জমিয়ত সভাপতি বলেন, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বচ্ছ আক্বীদা লালন ও ইলমে ওহীর হেফাজতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রাজনীতি করি, সুতরাং যত বাধা ও সমালোচনাই আসুক না কেন আমরা আমাদের এই আদর্শিক জায়গা থেকে কোন ভাবেই সরবোনা ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক মাওলানা খলীল আহমদ কুরাইশী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।

আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আবু তাহের নদবী, চট্টগ্রাম দারুল মারিফের মহাপরিচালক মাওলানা ফুরকানুল্লাহ নদবী, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী,মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী,মুফতি কেফায়েতুল্লাহ হাটহাজারী, মাওলানা খুবাইব জিরি, মাওলানা আনোয়ারুল করিম যশোরী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী,মাওলানা যাইনুল আবিদীন, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মুসা আল হাফিজ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী হাটহাজারী, মুফতি মুহাম্মদ আলী আফতাবনগর,বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, মুফতি সালাউদ্দিন দিলু রোড প্রমুখ। এছাড়া জমিয়তের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করে ১৫ দফা প্রস্তাবনা পেশ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল