হোম > রাজনীতি

ফ্যাসিবাদী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া: ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, দেশ ক্রমেই অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। ফ্যাসিবাদী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠছে। জুলাই যোদ্ধা নুরুল হক নূরের ওপর নৃশংস হামলা আমাদেরকে এ ইঙ্গিতই দিচ্ছে।

সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য কিভাবে জুলাই যোদ্ধাদের ওপর হামলা করতে পারে। এ হামলা জুলাই যোদ্ধাদের প্রতি চরম বিদ্বেষ থেকেই হয়েছে। যাদের রক্তের ওপর দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হলো তাদেরকে হত্যার চেষ্টা কোনভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে ভিডিও ফুটেজ দেখে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ত্রয়োদশ নির্বাচনের রোডম্যাপ ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড এখনও নিশ্চিত নয়। এখন একটি দলের নেতারা যেভাবে কথা বলছেন, যে তারা নিজেরা ধানের শীষের আলাদা ব্যালট পেপার ছাপাবে। এতে নির্বাচন কেমন হবে তা সহজেই অনুমেয়। অনেক নেতা বক্তব্য দিচ্ছেন, ধানের শীষ ছাড়া অন্য প্রতীকে ভোট দিয়ে সুস্থ ফিরতে পারবে না। এন পরিস্থিতিতে কেমন নির্বাচন হবে, এ নিয়ে দেশবাসী চরম শঙ্কিত। বিএনপির নেতারা এখন ফ্যাসিবাদের সুরে কথা বলছেন।

সংগঠনের ঢাকা মহানগর সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, শেখ মো. আবু তাহের, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মুফতি আব্দুল আহাদ।

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল