হোম > রাজনীতি

নির্বাচনি ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে: নুর

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের নির্বাচনি ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার রাজধানীর বিজয়নগর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন ও রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের পক্ষ থেকে দেশের সকল সড়ক নিরাপদ করার জন্য একটি ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও এর কার্যকর বাস্তবায়নের বিষয়টি নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্তিকরণ প্রস্তাবনাপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার সময় তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দেশে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক। সড়কে প্রতিদিনই ঝরছে বহু তাজা প্রাণ। সড়ক দুর্ঘটনারোধে আমাদের সবারই এগিয়ে আসতে হবে। রোড সেফটির বিষয়টি সবার জন্য গুরুত্বপূর্ণ। তাই সড়কে সবার নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন একটি ‘সড়ক নিরাপত্তা আইন’। এই ধরনের আইন সড়ক দুর্ঘটনা হ্রাস করতে এবং মানুষের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার (কমিউনিকেশন) তরিকুল ইসলাম এবং অ্যাডভোকেসি অফিসার (পলিসি) মনোয়ারুল ইসলাম প্রমুখ।

ফ্যাসিজমের কবলে সংসদ ছিল ডামি ও অকার্যকর

রাষ্ট্রপতি খুনির সহযোগী, তার বক্তব্য শুনতে পারি না: জামায়াত আমির

ফ্যাসিজমের কবলে সংসদ ছিল ডামি ও অকার্যকর: বিরোধী দলীয় নেতা

জুলাই সনদ ভেঙে যাত্রা শুরু করল বিএনপি: সারজিস

কোনো ফ্যাসিস্ট যেন সংসদে বক্তব্য দিয়ে কলুষিত করতে না পারে

গোলাম পরওয়ারের আসনে কারচুপির অভিযোগ, ভোটের ফল চ্যালেঞ্জ

সভাপতির প্রস্তাবে সমর্থন, তবে সরকারি দল আগে আলোচনা করতে পারত

ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধির প্রতিবাদ এনসিপির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল