হোম > রাজনীতি

শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল: বিএনপি নেতা মালিক

সিলেট ব্যুরো

শেখ হাসিনা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন—ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াত প্রত্যাখান করে আমি তাকে (শেখ হাসিনা) শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।

এম এ মালিক বলেন, গত ১৫ বছর এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা। তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তুলা হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করে থামাতে পারেনি। সিলেটে বিএনপির নেতাকর্মীরা সব সময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে।

তিনি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি, এখনো রয়েছি। যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন—যুক্তরাজ্যের বিএনপি নেতা জসীম, সিলেট জেলা কৃষকদলের নেতা নান্নু, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন, বালাগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি আবুল হোসেন, বালাগঞ্জ থানা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, বালাগঞ্জ থানার সাবেক ছাত্রদলের সভাপতি রাজু আহমেদ, বালাগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুকিদ, বোয়ালজুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহীন আহমেদ বাবলা প্রমুখ।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক