হোম > রাজনীতি

বিএনপি মহাসচিবের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের সাক্ষাৎ

স্পোর্টস রিপোর্টার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীগরের সঙ্গে সাক্ষাৎ করেছেন খেলাফত মজলিসের নেতারা। দলটির নেতারা তাদের ১২তম সাধারণ অধিবেশনে যোগ দেয়ার জন্য বিএনপি মহাসচিবকে আমন্ত্রণ জানান।

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেলাফত মজলিসের আমির আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্ব ১২ সদস্যের প্রতিনিধি দল দেখা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, আগামী ২৮ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন হবে। সেই অধিবেশনে আমন্ত্রণ জানানোর জন্য খেলাফত মজলিসের প্রতিনিধি দল গুলশানে এসেছিলেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করা সকলেই দায়িত্ব। খেলাফত মজলিস ইসলামী মূল্যবোধকে রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা