হোম > রাজনীতি

প্রধান উপদেষ্টাকে কর্নেল অলির ধন্যবাদ

স্টাফ রিপোর্টার

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা পুনর্ব্যক্ত করায় তাকে ধন্যবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব) অলি আহমদ বীর বিক্রম।

শুক্রবার গণমাধমে পাঠানো এক বিবৃতিতে কর্নেল অলি বলেন, ‘গতকাল ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন আমরা বক্তব্যটা পুঙ্খানু পুঙ্খানুভাবে পর্যালোচনা করেছি। প্রধান উপদেষ্টার ভাষণে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পূর্ণব্যাক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট ঘোষণা দেওয়ায় সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।’

‘আমরা আশা করছি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বদলি বা পদায়ন লটারির মাধ্যমে না করে বিভিন্ন অঞ্চলের গুরুত্ব বিবেচনা অনুযায়ী যোগ্যতাভিত্তিক বদলি বা পদায়ন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। এছাড়াও যে সমস্ত ওসি বিভিন্ন থানায় নির্বাচনের ৬-৮ মাস পূর্বে পদায়ন হয়েছে তাদের যেন অন্যত্র বদলি বা পদায়ন না করা হয়। তবে শর্ত থাকে যে প্রশাসনে বা কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ থাকলে তাকে প্রত্যাহার বা অবসরে পাঠানো যুক্তিযুক্ত। পুলিশকে বা অন্যান্য প্রশাসনের কর্মকর্তাদেকে হয়রানি বন্ধ করতে হবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা