হোম > রাজনীতি

জাতিসংঘের গোলটেবিল বৈঠক কেন, আমি বুঝিনি: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

জাতিসংঘের মহাসচিব সংস্কার বিষয়ে কোন মন্তব্য করেছেন কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতিসংঘ মহাসচিব এই ব্যাপারে কোন কথা বলেননি, এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। এই গোলটেবিল টা কেন, আমি আসলে বুঝিনি আর কী।

শনিবার দুপুর রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোল টেবিল বৈঠক শেষে তিনি একথা বলেন। জাতিসংঘ মহাসচিবের আন্তোনিও গুতেরেসের সঙ্গে এই গোলটেবিল বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, মূলত এখানে সংস্কারে যে কমিশনগুলো করা হয়েছে, সে বিষয়গুলো জাতিসংঘ মহাসচিব কে অবহিত করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়ে অবহিত করেছেন। আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথাগুলো বলে আসছি, সেই একই কথা বলেছি।

সংস্কার অবশ্যই করতে হবে, সেই সংস্কারের কথা সবার আগে বলছি বিএনপি মন্তব্য করে দলটির মহাসচিব বলেন, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, মূলত নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলো সংস্কারগুলো করে ফেলা, তারপর দ্রুত নির্বাচন করা, এরপর একটি সংসদের মাধ্যমে বাড়তি সংস্কারগুলো করা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই আমরা বলেছি।

নির্বাচন নিয়ে কোন টাইম ফ্রেমের কথা বলেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের কোন টাইম ফ্রেমের কথা বলার প্রয়োজন নেই। সংস্কার আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা সংস্কার কমিশনগুলোর সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা যা চাচ্ছে আমরা সব দিয়ে দিচ্ছি। ইতোমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। জাতিসংঘের মহাসচিব কে আমরা আমাদের টাইম ফ্রেমটা দিতে যাবো কেন?

শ্রমিক বাঁচতে না পারলে অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবে না

আ. লীগের ভাষায় জামায়াতবিরোধী কথা বলছে সরকারি দল: ডা. তাহের

গণভোটের রায় বাস্তবায়নে সংসদে কণ্ঠস্বর, রাজপথে আন্দোলন চলবে: আসিফ মাহমুদ

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ, সদস্যসচিব নাজমুল

ছলচাতুরী করে সংস্কারকে ডাইভার্ট করার সুযোগ নেই

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ মে: ইসি

অক্টোবরে ঢাকায় মহাসমাবেশসহ ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা

জুলাই সনদকে বিএনপি অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক

জামায়াত মনোনীত আট এমপির ছয়জনই ছাত্রী সংস্থার সাবেক নেত্রী