হোম > রাজনীতি

বিডিআর বিদ্রোহ নয়, ভারতের মদদে পরিকল্পিত হত্যাকাণ্ড: আবু হানিফ

স্টাফ রিপোর্টার

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পরিকল্পিতভাবে ভারতের মদদে ২০০৯ সালে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল।

রোববার সকালে রাজু ভাস্কর্যের সামনে বিডিআর কল্যাণ পরিষদ, ঢাকা জেলার উদ্যোগে তিন দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিডিআরের চাকরিচ্যুত সদস্য ও কারাগারে আটক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগ একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যে সেটা বিডিআর বিদ্রোহ ছিল, প্রকৃত পক্ষে সেটা বিডিআর বিদ্রোহ নয়, সেটা ছিল ভারতের মদদে পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। আমরা স্পষ্ট করে বলছি, বিডিআরের নিরপরাধ সদস্যদেরকে মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুর্নবহাল করতে হবে। সেই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি বলেন, আগামী ১৯ জানুয়ারি জামিন শুনানি রয়েছে, যারা অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছে তাদের সবাইকে জামিন দিতে হবে। যদি জামিন না দেওয়া হয় তাহলে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশনকে সচ্ছতার সহিত কাজ করতে হবে। সেখানে যে যেতর্কিত ধারাটি রয়েছে তা বাতিল করতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে বৃক্ষরোপণ-পরিচ্ছন্নতা অভিযান ছাত্রদলের

জনরোষ সৃষ্টির আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন

ক্লিন ঢাকা কর্মসূচিতে ২৯০ খাল ও ড্রেন পরিষ্কার

সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে: ফজলুল হক মিলন

জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনের মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, কওমি আলেম, ফুটবলার

‘কওমি আলেমদের জন্য অন্তর থেকে দোয়া করি, সংসদে তাদের জন্য কথা বলা আমার দায়িত্ব’

কওমি-বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

নেপালের ভয়াবহ বন্যা ও হিমবাহধসের ঘটনায় জামায়াতের শোক

‘স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান’

জিয়া-খালেদার মাজারে শ্রদ্ধা শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে ছাত্রদল