হোম > রাজনীতি

ঠিকমত চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া

ব্রিফিংয়ে ডা. জাহিদ

আতিকুর রহমান নগরী

ব্রিফিং করছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: আমার দেশ

ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ঠিকমত চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। এই অবস্থা বজায় থাকলে আরো উন্নতি সম্ভব। তবে তার অবস্থা স্থিতিশীল আছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা আশাবাদী খালেদা জিয়ার স্বস্থ্যের উন্নতি হবে। খালেদা জিয়ার স্বস্থ্যের খোঁজখবর রাখা ও সবধরনের সহযোগিতার জন্য ডা. জাহিদ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, ডাক্তারবৃন্দ, হাসপাতাল কর্তৃপক্ষসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জুবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমানসহ সবাই তার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলেও তিনি জানান। গত ২৩ নভেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার