হোম > রাজনীতি

সুদানে বাংলাদেশি সেনাদের হতাহতের ঘটনায় রেজাউল করিমের শোক

স্টাফ রিপোর্টার

সুদানে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই লোক প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন বলে আইএসপিআর নিশ্চিত করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরো ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন।

চরমোনাই পীর নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, তাদের পরকালীন শান্তির জন্য দোয়া এবং তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশি এই অকুতোভয় সেনারা যেভাবে আত্মদান করলেন তা ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা