হোম > রাজনীতি

কেবল রাজনৈতিক দল নয়, জামায়াত একটি মানবিক সংগঠন

ড. হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত কেবল রাজনৈতিক দল নয়, একটি মানবিক সংগঠন। মানবিক সংগঠন ব্যতীত মানবিক বাংলাদেশ গঠন করা যাবে না। অতীতে যারা সরকার গঠন করেছে তারা প্রত্যেকে ক্ষমতার রাজনীতি করে। জামায়াতে ইসলামী ক্ষমতার নয়, মানবতার রাজনীতি করে। যেখানেই দুর্যোগ-দুর্দিন সেখানেই জামায়াতে ইসলামী।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ৪ দফা ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে। তারমধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। সমাজ সেবার অংশ হিসেবে জামায়াতে ইসলামী ব্যাপক ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রম দলমত, ধর্ম বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে পরিচালিত হয়।

শুক্রবার জামায়াতে ইসলামী মতিঝিল উত্তর থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো এমপি-মন্ত্রী চিকিৎসা নিতে বিদেশে যাবে না। জামায়াত ডা. শফিকুর রহমান সুযোগ থাকার পরও বিদেশে গিয়ে চিকিৎসা না নিয়ে জনগণের কাছে সেই ম্যাসেজ দিয়েছেন। জামায়াত সমাজ সংস্কার ও সমাজ সেবা মূলক ব্যাপক ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মানুষের প্রয়োজনেই জামায়াতের রাজনীতি।

মতিঝিল উত্তর থানা আমির এসএম শামছুল বারী’র সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি রবিউল ইসলামের পরিচালনায় মুক্তিযোদ্ধা সাবু চত্বরে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী স্থানীয় নেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক টিম স্বাস্থ্য সেবা প্রদান করেন। এছাড়াও প্রত্যেক রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা