হোম > রাজনীতি

‘আমি গুপ্ত শিবির নই, বহিষ্কৃত ঢাবি ছাত্রদল নেতা

ঢাবি সংবাদদাতা

সাত বছর আগে ইসলামী ছাত্রশিবিরের একটি সংগীত ভিডিওতে মডেলিং করার অভিযোগে স্থায়ী বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শরীফ উদ্দিন সরকার বলেছেন, ‘আমি গুপ্ত শিবির নই, কখনো ছিলামও না।’ সোমবার (৩০ জুন) কেন্দ্রীয় ছাত্রদল তাকে বহিষ্কার করে। বহিষ্কারের পর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।

শরীফ জানান, মাদ্রাসা পড়ুয়া অবস্থায় গান শেখার উদ্দেশ্যে সাভারের ‘মল্লিক অ্যাকাডেমিতে যুক্ত হন, যা পরে শিবির সংশ্লিষ্ট বলে জানতে পারেন। তার ভাষ্য, “গানের শুটিংয়ে অংশ নিলেও তখন আমার কোনো রাজনৈতিক পরিচয় বা আদর্শ ছিল না।”

২০১৮ সালে ঢাবিতে ভর্তির পর কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন তিনি। এরপর ছাত্রদলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৯ সালের ডিসেম্বর থেকে সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতি করেন।

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের আন্দোলনে আহত হওয়ার পর জামায়াত-শিবির সংশ্লিষ্টতা ইস্যুতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার পুরনো ভিডিও তুলে ধরে বহিষ্কারের ব্যবস্থা করা হয়। অথচ ছাত্রদলে অনেকেই আগে অন্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন তিনি।

শরীফ বলেন, “আমি জীবনবাজি রেখে সাত বছর ছাত্রদলের জন্য লড়েছি। বিচার না করে বহিষ্কার করা অন্যায়।” এসময় তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দাবি করেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন