হোম > রাজনীতি

আ.লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে জেগে ওঠার আহ্বান যুবদল নেতার

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ইয়াছিন ফেরদৌস মোরাদ।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতা কুক্ষিগত করে আওয়ামী লীগ গণতন্ত্রপ্রিয় জনগণের ওপর হত্যা, গুম ও নির্যাতন চালিয়েছে। জুলাই আন্দোলনে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশী দেশে অবস্থান নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন বলে অভিযোগ করেন তিনি।

মোরাদ বলেন, এসব ষড়যন্ত্র ও পরিকল্পিত আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রপ্রিয় প্রতিটি মানুষকে জেগে উঠতে হবে। বুধবার সাভার মডেল মসজিদের সামনে ঢাকা জেলা যুবদল আয়োজিত আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের যে-কোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা জেলা যুবদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে অবস্থান করছে। তাদের একটাই প্রত্যাশা, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে শপথ নিয়েছেন, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

সব ষড়যন্ত্র মোকাবিলা করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরো বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইউব খান, সিনিয়র সহসভাপতি হাসেম বেপারী, সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, যুবদল নেতা তপন মোল্লা, রকিব দেওয়ান রকি, ইবাদুল হক জাহিদ, শহিদুল ইসলাম শহীদ, ফজলুল হক বেলায়েতী, সুরুজ্জামান, খুররম চৌধুরী লিটন, ইসতিয়াক আহমেদ ফারুক, তাজুল ইসলাম ও মঞ্জু মোল্লা। ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মো. মাসুম সমাবেশ পরিচালনা করেন।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিক মোকাবিলায় মাঠে থাকবে বিএনপি

আ.লীগকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ আখ্যা দিয়ে দমনের আহ্বান এনসিপির

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা ও দেশজুড়ে সহিংসতায় ১৪ বিশিষ্ট নাগরিকের নিন্দা

আ.লীগকে শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি যুবদলের

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের শাস্তি দাবি এমপি নাজিবুর রহমানের

জুলাইকে আড়াল করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, নীরব দর্শক থাকবে না জামায়াত: সেলিম উদ্দিন

সরকারের দ্বিচারিতাই গোপালগঞ্জসহ সারাদেশে আইনশৃঙ্খলা অবনতির জন্য দায়ী: বিডিপি

আওয়ামী সহিংসতার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা জামায়াতের

উত্তরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার