হোম > রাজনীতি

অরাজক পরিস্থিতি থাকলে গণতান্ত্রিক উত্তরণ কঠিন হয়ে উঠতে পারে

টাংগাইলে জেলা প্রতিনিধি সভায় সাইফুল হক

স্টাফ রিপোর্টার

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিদ্যমান অরাজক পরিস্থিতি চলতে থাকলে সংস্কারের পথে গণতান্ত্রিক উত্তরণ কঠিন হয়ে উঠতে পারে। সরকার অকার্যকরী হতে থাকলে বহুল প্রত্যাশিত নির্বাচনও ঝুঁকির মধ্যেই পড়তে পারে।

শনিবার সকালে টাংগাইল প্রেসক্লাব মিলনায়তন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা প্রতিনিধি সভায় তিনি একথা বলেন।

সাইফুল হক বলেন, আমরা সরকারকে ব্যর্থ ও অকার্যকর দেখতে চাই না। রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থনের পরও সরকার ব্যর্থ হলে জনগণ তাদেরকেও ক্ষমা করবে না। কারও উপর দায় চাপিয়ে সরকারের পার পাওয়ার সুযোগ নেই।

রাজনৈতিক দলসমূহকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহবান জানিয়ে সাইফুল হক বলেন, সরকারকে সফল হতে রাজনৈতিক দলসমূহের সাথে অনাকাঙ্ক্ষিত দূরত্ব কমিয়ে আনা দরকার।

পার্টির টাংগাইল জেলার নেতা সাইফুর রেজা মামুনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় সদস্য শহীদুজ্জামান লাল মিয়া, পার্টির জেলা সংগঠক মাহমুদুল হাসান পিপলু, সুমন খান মাহবুব, আওয়াল মাহমুদ, কেশব চন্দ্র সুকুমার, গোলাম রাজী রাজিব, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, নাসির উদ্দিন ভূইয়া।

সংহতি বক্তব্য রাখেন বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরী, জেএসডির জেলা সভাপতি মতিউর রহমান মতি, সিপিবির সাধারণ সম্পাদক ওয়াহিজ্জামান মতি, ভাসানী অনুসারী পরিষদের নেতা খোরশেদ আহমেদ প্রমুখ।

সভায় গৃহীত এক প্রস্তাবে রোজার আগে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ব্যবস্থা নেবার দাবি জানানো হয়। সভার শুরুতে মজলুম জননেতা মওলানা ভাসানী ও গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান