হোম > রাজনীতি

দলগুলোর সঙ্গে আলোচনা করে আচরণবিধি চূড়ান্ত করার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামরে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রস্তাবিত ‘আচরণ বিধিমালা’ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন দলটির প্রতিনিধি দল।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, কমিশনের কাছে ৩১ দফা লিখিত সুপারিশ পেশ করা হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সাধারণ সম্পাদক বলেন, ইসি একটা খসড়া আচরণবিধি তৈরি করছে। এখনও পাবলিক করেননি। আজ আমরা আচরণবিধির বিষয়ে বেশ কিছু মতামত দিয়েছি। আমরা বলেছি, এক তরফাভাবে ইসি আচরণবিধি চূড়ান্ত না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শলা পরামর্শ করে, বিচার বিবেচনা আমলে নিয়ে এটা প্রণয়ন করেন তাহলে এটার এক ধরনের গ্রহণযোগ্যতা আসবে, কাযকর হবে।

ইসি জন-আস্থা পূরণে ব্যর্থ বা গুরুতর ব্যত্যয় ঘটায় তাহলে এ নির্বাচন কমিশনও যেন জবাদিহিতার মধ্যে আনা সুপারিশ করে দলটি।

সাইফুল হক বলেন, ইসির স্বাধীন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তার প্রয়োগ দেখতে চাই। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির ক্ষমতাকে কিভাবে বাড়ানো যায়, সক্ষমতা বাড়ানোর পরামর্শ হাজির করেছি। একই সাথে বলেছি, ইসিকে একটা জবাবদিহিতার মধ্যে আনা দরকার।

এ বিষয়ে ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের’ মাধ্যমে ইসির ব্যত্যয় ঘটলে তাদেরকেও আইনানুগভাবে ব্যবস্থা করা যাবে বলে উল্লেখ করেন সাধারণ সম্পাদক । ফেরেশতা দিয়েও একা ভালো নির্বাচন সম্ভব নয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ইসি ইতোমধ্যে ভোটার তালিকার কাজ শেষ করেছে। আমরা জানতে পেরেছে-ডিসেম্বরকে লক্ষ্য ধরে নিয়ে তারা প্রস্তুতি অব্যাহত রেখেছে। আমরা বলেছি, রাজনৈতিক দল, অন্তবর্তী সরকারের সঙ্গে পরামর্শ, আলাপ আলোচনা করে নিশ্চয়ই অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করবেন। নির্বাচনের সূচি বা সিডিউল ইসিকে ঘোষণা করতে হবে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন