হোম > রাজনীতি

আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শত শত প্রাণহানির মর্মস্পর্শী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, গত ৩১ আগস্ট দিবাগত গভীর রাতে আফগানিস্তানের দুটি দুর্গম প্রদেশে সংঘটিত ভয়াল ভূমিকম্পে মুহূর্তের মধ্যে হাজারো মানুষের স্বপ্ন, আশা ও ভালোবাসার ঠিকানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ পর্যন্ত পাওয়া তথ্যে ৬২২ জনের অধিক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, শত শত মানুষ আহত হয়েছেন এবং অগণিত পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। এ হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে গভীরতম শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

গোলাম পরওয়ার আরো বলেন, যেসব মা তাদের সন্তানকে হারিয়েছেন, যেসব শিশু এক নিমিষে পিতৃহীন হয়েছে, যেসব পরিবার তাদের আশ্রয় ও প্রিয়জন হারিয়ে আজ অশ্রুত ভাসছে, তাদের বেদনা ভাষায় প্রকাশের অতীত। এ শোক শুধু আফগানিস্তানের নয়, এ শোক সমগ্র মানবতার শোক। বাংলাদেশের জনগণও এই দুঃসময় আফগান ভাই-বোনদের পাশে হৃদয়ের অন্তঃস্থল থেকে দাঁড়িয়ে আছে।

তিনি নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল