হোম > রাজনীতি

দেশে আরও কিছু নতুন দোসর তৈরি হয়েছে: আমিনুল হক

স্টাফ রিপোর্টার

স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের সাথে দেশে আরও কিছু নতুন দোসর তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

বুধবার রাজধানীর পল্লবী রুপনগর থানার ৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণকালে এ অভিযোগ করেন তিনি।

আমিনুল হক, স্বৈরাচারের এ নতুন দোসররা ক্ষমতার মোহে পরে গেছে। ক্ষমতার লোভ সামলাতে না পেরে তারা বিভিন্ন জায়গায় দেশের রাষ্ট্র কাঠামো সংস্কার ও স্বৈরাচার শেখ হাসিনারসহ তার দোসরদের বিচারের পরে নির্বাচনের কথা বলছেন।

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন,আপনারা সংস্কার চাচ্ছেন গত ৫ আগস্টের পরে। আর বিএনপি সংস্কার চেয়েছে ১৩ জুলাই ২০২৩ সালে। প্রায় দুই বছর আগেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা বলেছেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন