হোম > রাজনীতি

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না: আমিনুল হক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের বিরুদ্ধে আর কোন ষড়যন্ত্র করে লাভ হবে না উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। বিদেশি প্রভুদের সহযোগিতায় স্বৈরাচার আওয়ামী দোসরদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের ক্ষতি করতে পারবে না।

বুধবার বিকেলে রাজধানীর রূপনগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, স্বৈরাচার মুক্ত এ স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বস্তির নিশ্বাস ফেলছি। এই স্বস্তির নিঃশ্বাসের ভিতরে কতিপয় ষড়যন্ত্রকারীরা দুষ্কৃতকারীরা আওয়ামী স্বৈরাচারের দোসররা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তারা।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে ভয় পেত। তারা এ দেশের জনগণকে ভয় পেত। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা ছিল জনবিচ্ছিন্ন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন