হোম > রাজনীতি

আমরা দূষণমুক্ত দেশ গড়ে তুলবো: পরিবেশমন্ত্রী

স্টাফ রিপোর্টার

পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আমরা পরিবেশবান্ধব নীতিমালা গ্রহণ করবো, যাতে দেশ গড়তে পারি। জনগণ যাতে মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারেন।

বুধবার সচিবালয়ে প্রথমদিনের অফিস করতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, পরিবেশ একটি গুরুত্বপূর্ণ সেক্টর । এখান অনেক কাজ করার সুযোগ রয়েছে। তবে এজন্য আমাদের সময় দিতে হবে।

ফেনী ৩ (সোনাগাজী, দাগনভূঞা) আসনে নির্বাচিত হয়েছেন আবদুল আউয়াল মিন্টু।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। তিনি ফেনীর ওই আসন থেকে আরও দুইবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়ার কথা বাদ দিলে জাফর ইমামের পর দীর্ঘ ৩৬ বছর ফেনী জেলা থেকে কেউ পূর্ণ মন্ত্রী হননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর ফেনীবাসী আবারও মন্ত্রী পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হন আবদুল আউয়াল মিন্টু ।

মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির ‘অসম্মানজনক’ শব্দ চয়নে জামায়াতের নিন্দা

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

ইস্কাটনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে সাদিক কায়েম

আপনারা আখতারুজ্জামানকে নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসে হাতকড়া পরিয়েছেন: মাসুদ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে: গোলাম পরওয়ার

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের

দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির

দুর্গাপূজার নিরাপত্তায় এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

মক্কা-মদিনায় হুতি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে আহলে হাদিসের মানববন্ধন