হোম > রাজনীতি

জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নয়: জুয়েল

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে ক্ষমতায় থাকলে দেশবাসীর কোনো আপত্তি নেই। কিন্তু পতিত আওয়ামী স্বৈরশাসক দেশবাসীর ভোটাধিকার লুণ্ঠন করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। এ থেকে জাতিকে মুক্ত করতেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিলো।

সোমবার বিকালে রায়ের বাজার পুলিশ ফাঁড়ির সংলগ্ন মাঠে মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শরিফ উদ্দিন জুয়েল বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরে পাবার জন্য যে অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নয়।

জুয়েল বলেন, বিএনপি একদিনে দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়নি। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে জীবনবাজি রেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অসংখ্য নেতাকর্মী শহিদ হয়েছে। এবারের জুলাই বিপ্লবেও ৪৯২ জন শহীদ হয়েছে। আর আজকে সকল কৃতিত্ব দাবি করে সংস্কারের নাম করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চলছে।

কর্মীসভায় ৩৪ নং যুবদলের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি