হোম > রাজনীতি

সরকার সবকিছু ছড়িয়ে ফেলছে, গুছিয়ে আনতে পারছে না : সাইফুল হক

স্পোর্টস রিপোর্টার

সরকার সবকিছু ছড়িয়ে ফেলছে,গুছিয়ে আনতে পারছে না। রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের অস্থিতিশীলতা সরকারকেও অস্থিতিশীল করে তুলতে পারে। গণতান্ত্রিক উত্তরণে সরকারের সাথে রাজনৈতিক দলের দূরত্ব কমিয়ে আনা দরকার। সফল হতে চাইলে সরকারকে এজেন্ডা কমিয়ে আনা দরকার। শনিবার সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ কেমন চলছে সচিবালয়ের দিকে তাকালেই তা খানিকটা বোঝা যায়। সচিবালয়ে রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের মধ্যে যে অস্থিতিশীলতা চলছে তা ভালো লক্ষ্মণ নয়।এভাবে চলতে থাকলে সরকারের স্থিতিশীলতাও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কাউন্সিলে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শিল্পাঞ্চলের সংগঠক সুমন মিয়া, শাহজাহান আলী, মোহাইমিনুল হক,পবিত্র এদবর,মোঃ লিটন মন্ডল, মামুনুর রহমান রজব,শাখিলা আকতার শান্তা, রেজাউল ইসলাম আশরাফুল ইসলাম প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে অরবিন্দু বেপারী বিন্দুকে সভাপতি ও মোহাম্মদ শাহজাহানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটি গঠন করা হয়।

এমএস

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল