হোম > রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবীর আহমেদ

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপি চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। প্রাথমিকভাবে মনোনয়ন না পেলেও প্রতিদ্বন্দ্বিতার জন্য জেলা বিএনপির নেতাকর্মীরা কবীর আহমেদ ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

এর আগে গত বুধবার (১৯ নভেম্বর) রাতে আখাউড়ায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়।

আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

প্রাথমিকভাবে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মুশফিকুর রহমানকে মনোনয়ন দেয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।

তবে জেলা বিএনপির নেতাকর্মীরা কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার পক্ষে মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ ও চাপ সৃষ্টি করেন। এই আন্দোলনের প্রভাবই শেষ পর্যন্ত মনোনয়ন পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি