হোম > রাজনীতি

আওয়ামী লীগকে আর কোনো ছাড় নয় : ড. হেলাল উদ্দিন

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল বলেছেন, আওয়ামী লীগকে আর কোনো ছাড় নয়। যেখানেই আওয়ামী লীগের নৈরাজ্য সেখানেই ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে। কেউ যদি দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করে তবে তাকে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিতে হবে।

তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে জনগন উদারতার পরিচয় দিয়েছে কিন্তু এবার আর উদারতা দেখানো যাবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেখানেই জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যের চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। আওয়ামী লীগ জাতির শত্রু, ভারতীয় আধিপাত্যবাদের দালাল।

দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, আগুন-সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টন-গুলিস্তান জিরো পয়েন্ট-জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, মহানগরীর অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর সমাজ কল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীব, মতিঝিল দক্ষিণ থানা আমির মুহাম্মদ মোতাছিম বিল্লাহসহ মহানগরীর সকল সাংগঠিক থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর আয়োজিত বিক্ষোভ মিছিলের সমর্থনে জনসাধারণ জামায়াতে ইসলামীর সঙ্গে রাজপথে নেমে আসে।

এছাড়াও বাংলাদেশ জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাইন্সল্যাব, ধানমন্ডি-৩২ নম্বর, শাহবাগ, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় বিভিন্ন স্পটে দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় জনসাধারণও যুক্ত হয়।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা