হোম > রাজনীতি

৩১ দফার মধ্যে রাষ্ট্রের উন্নয়নের সবকিছুই রয়েছে: কফিল উদ্দিন

স্টাফ রিপোর্টার

বিএনপি ঘোষিত সংস্কার কর্মসূচি ৩১ দফার মধ্যে রাষ্ট্রের উন্নয়নের সবকিছুই রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যে একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য যা যা থাকা প্রয়োজন তার সবই রয়েছে। দেশের পাশাপাশি বিদেশেও এই ৩১ দফা নিয়ে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

কফিল উদ্দিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। আর তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়তে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এই ৩১ দফা কর্মসূচির মধ্যে একটি দেশের জন্য,উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই আছে।

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দেয়া হয়েছিল, তা থেকে রক্ষার জন্য তারেক রহমান কাজ করছেন। ৩১ দফা কর্মসূচি তার প্রতিফলন, যা ইতিমধ্যে সারাদেশে জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এ সময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এবিএমএ রাজ্জাক, উত্তরের সদস্য মোতালেব হোসেন রতন, তুরাগ থানা বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিক, দক্ষিণখান থানার সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানার সাবেক সভাপতি জুলহাস পারভেজ, উত্তরা-পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এফ ইসলাম চন্দন প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন