হোম > রাজনীতি

সেই আতিকুলকে দেখতে গেলেন নাহিদ

স্টাফ রিপোর্টার

জুলাইযোদ্ধা আতিকুল ইসলামকে দেখতে তার বাসায় যান এনসিপির নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা আতিকুল ইসলাম শুক্রবার সংসদ ভবনের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ফের আহত হন। এদিন তার কৃত্রিম হাতও ভেঙে পড়ে রাস্তায পড়েছিল। এ অবস্থায় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় উত্তরার আজমপুরের বাসায় আতিকুলকে দেখতে যান নাহিদ ইসলাম। এ সময় তার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন এনসিপি আহ্বায়ক।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এ তথ্য জানান।

তিনি বলেন, আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হওয়ার পর ডান হাত হারান তিনি। গতকাল শুক্রবার সংসদ ভবনের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের হামলায় আবারও আহত হন আতিক।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি