হোম > রাজনীতি

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

অবিলম্বে জ্বালানি তেল, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের নেতারা। একইসঙ্গে জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান তারা। নেতারা বলেন, সম্প্রতি শিশু-কিশোর হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। অবিলম্বে কিশোর গ্যাং, মাদক সরবরাহকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এসব দাবি জানানো হয়।

দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে নেতারা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ জানিয়ে বলেন, সরকার জ্বালানি তেল লিটার প্রতি ২০ টাকা বাড়িয়ে জনজীবনকে বিপর্যস্তকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। ইতোমধ্যে বাস ভাড়াসহ দ্রব্যমূল্য আরেক দফা বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতি আরেক দফা বাড়বে। বিগত ৫ মাসে সরকার দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়িয়ে যাচ্ছে। এরপর হয়তো গ্যাসের দামও বাড়াবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের টিকে থাকা চরম কঠিন হবে।

তারা আরো বলেন, গণভোটে জনগণের সুস্পষ্ট রায় ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে একতরফা ‘সংবিধান সংশোধন কমিটি’র মাধ্যমে সরকার সংবিধানের মৌলিক সংস্কার না করে কার্যত বিতর্কিত সংবিধানকেই রক্ষার পাঁয়তারা করছে। আমরা অবিলম্বে সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করে গণরায় অনুযায়ী সংবিধানের পূর্ণাঙ্গ রূপরেখা বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।

সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে: জামায়াত

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেল গঠন

ফ্যাসিবাদ-একনায়কতন্ত্র কিছুদিন টিকে থাকলেও শেষ পর্যন্ত টেকে না: রিজভী

জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে গণঅধিকার পরিষদ

গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর

চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির

হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

আ.লীগের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মগবাজারে ছাত্রদলের মিছিল

রাজধানীতে ফ্যাসিস্ট এমপি ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার