হোম > রাজনীতি

মালদ্বীপের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারি

স্টাফ রিপোর্টার

মালদ্বীপের ৬০-তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ‘শেরাটন ঢাকা’র বলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকাস্থ মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এসময় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর উদ্দেশে মালদ্বীপের ৬০-তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে একটি শুভেচ্ছা বার্তা দেশটির হাইকমিশনার শিউনিন রশিদের নিকট হস্তান্তর করেন মিয়া গোলাম পরওয়ার।

এ সময় বাংলাদেশ ও মালদ্বীপ ভ্রাতৃপ্রতীম এই দুই দেশের মধ্যে বিরাজমান দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান