হোম > রাজনীতি

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, আহত ১৫, আশঙ্কাজনক ৩

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে স্থানীয় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বড় ধরনের হামলা হয়েছে। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছে জামায়াত। শনিবার বিকেলের এ হামলায় জামায়াতের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি।

আহতদের ঢাকা মেডিকেল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত তিন জামায়াত কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন।

তিনি বলেন, ‘বিএনপির লোকজন দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চান। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ান জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা। আজ শনিবার বিকেলে স্থানীয় জামায়াত রাজধানীর ফুলবাড়িয়ায় চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তাদের ওপর বিএনপির লোকজন ও চাঁদাবাজ গ্রুপ অতর্কিত হামলা চালায়। এতে ১৫ থেকে ২০ জন আহত হন।’

‘আহতদের ঢাকা মেডিকেল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরও কয়েক নেতা অংশ নেয়।’

আব্দুস সাত্তার সুমন আরও বলেন, ‘হামলায় যুবদলের যুগ্ম আহবায়ক রনজু, মামুন কমিশনার, ৩৪ নম্ব ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ডালিম, মনা, আওয়ামী লীগ নেতা হানিফ, মালেক, জুয়েলসহ শতাধিক লোক অস্ত্র, চুরি, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে অংশ নেয়।’

বংশাল থানার এসআই সৈকত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হননি।

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

নাগরিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি: সেলিম উদ্দিন

ফ্যাসিবাদ পুনর্বাসন রোধে একটি রোডম্যাপ তৈরি করতে হবে: আইনমন্ত্রী

তিন পার্বত্য জেলা পরিষদে ‘বিএনপি ছাড়া কারও প্রতিনিধিত্ব নেই’, প্রতিবাদ এনসিপির

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা