হোম > রাজনীতি

যুগপৎ বা জোটে যাওয়ার কোন সিদ্ধান্ত নেয়নি এনসিপি

ফেসবুক পোস্টে আদীব

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি এখনও কোন জোট বা যুগপৎ আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ প্রধান আরিফুল ইসলাম আদীব।

শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

এর আগে দেশের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ আটটি দল।

শিগগিরই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে।

আরিফুল ইসলাম আদীব বলেন, ‘৪ দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচির যে নিউজ হয়েছে, তা মিস লিডিং।

তিনি বলেন, এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি, সেটির সঙ্গে অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল, কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয় এনসিপির কোনো অবস্থান নেই। বরং এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত।

এ ছাড়া সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সঙ্গে এনসিপির সমর্থন থাকবে।

ফারাক্কা বাঁধ মরণফাঁদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে শিবিরের নিন্দা ও উদ্বেগ

ভারতে মুসলমানদের ওপর সহিংসতায় শিবিরের প্রতিবাদ

গণতান্ত্রিক উত্তরণে বিচারব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখতে হবে

থাইল্যান্ডে আহত জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন এমপি মিলন

বিএনপি-জামায়াতের দূরত্ব সংঘাতে রূপ নিলে লাভবান হবে আ.লীগ: মঞ্জু

নেতৃত্বের অনুভূতি থাকা ব্যক্তিই প্রকৃত লিডার: মামুনুল হক

রংপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা জামায়াত আমিরের

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন হিন্দুত্ববাদের উগ্রতার বহিঃপ্রকাশ: কাইয়ূম

সীমান্তে নতুন সমস্যা উঁকিঝুঁকি দিচ্ছে, আমরা বীরত্বের সাথে মোকাবিলা করব