হোম > রাজনীতি

সংরক্ষিত নারী এমপিরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন

আশা ফখরুলের

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সংসদ সদস্যরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে নির্বাচিত নারী সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে যারা নির্বাচিত হয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একইসঙ্গে খালেদা জিয়ার মাজারেও শ্রদ্ধা জানানো হয়। সংরক্ষিত নারী আসনের এমপিরা যথাযথ দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

এ সময় উপস্থিত ছিলেন সংসদের সরকার দলীয় হুইপ নূরুল ইসলাম মনিসহ বিএনপি থেকে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের এমপিরা।

পূজামণ্ডপে ঘুমহীন প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী

ভারতে সিজেপি ও পাকিস্তানে পিটিআইয়ের আন্দোলনে ঢাকায় সংহতি

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে শিবিরের নিন্দা, চার দফা দাবি

শ্রমিক ও জনগণের অধিকার রক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

বিভাজনমূলক বক্তব্য পলাতক ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করতে পারে: মাওলানা হালিম

সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতেই হবে

কোন প্রিন্টার্স খারাপ বই দিলে গ্রহণ করবেন না: জমিয়াতের সমাবেশে শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের অভিযোগে দায়ীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে: এনসিপি

এ দেশে যারা ক্ষমতায় থাকে, আইন তাদের পক্ষে: সেলিম উদ্দিন

বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর