হোম > রাজনীতি

জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পথ অবাধ নির্বাচন

ডা. এ জেড এম জাহিদ হোসেন

স্টাফ রিপোর্টার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষের আকাঙ্ক্ষা একটাই—জনগণের প্রতিনিধিরাই যেন দেশ পরিচালনার দায়িত্ব পান। আর জনগণের হাতে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

শুক্রবার দুপুরে নবনির্বাচিত ফিজিওথেরাপিস্ট’স এসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন প্যাব সভাপতি কামরুজ্জামান কল্লোল, মহাসচিব তানভিরুল আলম, যুগ্ম মহাসচিব ডি এম নুরুল আমিন উৎপল, সাংগঠনিক সম্পাদক মহাসিন আকন্দ, যুগ্ম মহাসচিব সাদ্দাম হোসেন রাহুল, কোষাধ্যক্ষ রাসেল হুদা ও যুগ্ম মহাসচিব মো. মোজাম্মেলসহ নবনির্বাচিত নেতারা।

জাহিদ হোসেন বলেন, আমাদের দেশের মানুষ অনেক সময় মনে করেন, ডাক্তাররাই চিকিৎসা দেন। কিন্তু বাস্তবে হাসপাতালে একটি সমন্বিত টিমই রোগী ও জাতিকে সুস্থ রাখার অগ্রণী ভূমিকা পালন করে।

তিনি নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত রোডম্যাপ প্রসঙ্গে বলেন, গতকাল নির্বাচন কমিশন একটি প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে অংশীজনদের সঙ্গে বৈঠক, ভোটার তালিকা হালনাগাদ ও প্রকাশ, পরে নির্বাচনের তফসিল ঘোষণা। আমরা এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছি।

জাহিদ আরো বলেন, বিএনপি মনে করে রোডম্যাপটি যুগোপযোগী এবং মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আগামীতে ঘোষিত তফসিলের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি খুঁজে নেবে।

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে