হোম > রাজনীতি

আমরা হাসিনার মত জোর করে ক্ষমতায় যেতে চাই না: ফারুক

বিশেষ প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, যারা অবৈধ ক্ষমতার দখলকারীদের সাহায্য করেছিল তাদের ঘরে যদি পাসপোর্ট পৌঁছে দেন তাহলে দেশের জনগণ মানবে না, দেশের জনগণ বসে থাকবে না।

শুক্রবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে প্রতিবাদী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা হাসিনার মত জোর করে ক্ষমতায় যেতে চাই না। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চাই যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাবে এবং তারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে। আর তাই জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশের জনগণই রাস্তায় নামবে আমাদের কিছু বলা লাগবে না।

ফারুক বলেন, অনেকদিন হয়ে গেল, অনেক কিছুই দেখলাম। তারপরও কেন এ অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অধিকার,জনগণের আশা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করছেন না। আওয়ামী লীগ দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছিল। গণতন্ত্র ধ্বংস করেছিল। সেই ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি ১৬-১৭ বছর আন্দোলন করেছে বিএনপির প্রায় ৫ হাজার নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রজনতা বিএনপি এবং অন্যান্য দলের হাজার খানিক নেতাকর্মী শহীদ হয়েছে। তাই আমরা দ্রুত নির্বাচনের কথা বলছি। যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় দেশের জনগণ ভোটার অধিকার ফিরে পায়। আমরা তো অন্যায় কিছু দাবি করছি না।

আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিবাদী সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, মাওলানা নেসারুল হক, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মির আমির হোসেন আমু, মৎস্যজীবী দলের সাবেক সদস্য ইসমাইল হোসেন সিরাজী,মফিজুর রহমান লিটন সহ প্রমুখ।

এনসিপির জনজাতি জোটে ডেভিড রাজু আহ্বায়ক, কৈলাশ রবিদাস সদস্য সচিব

জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই

নেতৃত্বে গিয়ে ভুল করলে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না

কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না

৫ মে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

রাষ্ট্রের সব ক্ষেত্রে তফসিলি-দলিতদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: আখতার

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার

দ্বীন বিজয়ী করতে মানুষের কল্যাণে কাজ করতে হবে: অ্যাডভোকেট জুবায়ের

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

স্বপ্নের নগরী প্রতিষ্ঠায় জামায়াত প্রার্থীদের বিজয়ী করুন