হোম > রাজনীতি

প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরকে স্বাগত জানিয়ে রাজধানীতে শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনের নেতৃত্বে এই মিছিল বের করা হয়। বিশাল এই মিছিলে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মিছিলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন নেতাকর্মীরা। সেই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ষড়যন্ত্রের প্রতিবাদে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তারা, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশ, ছাত্রদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান’, ‘প্রধানমন্ত্রীর বিদেশ সফর, সফল হোক সফল হোক’, ‘বাংলাদেশের প্রাণ, তারেক রহমান’ ইত্যাদি স্লোগান দেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

দেশ পুনর্গঠনে সব দলের সুনির্দিষ্ট প্রস্তাব চান প্রধানমন্ত্রী: নজরুল ইসলাম

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের

৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা জাতীয় কমিটির

সাংবাদিক পিটিয়ে দমন করার দম্ভ ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ: এনসিপি

ইউনানী মেডিকেল কলেজের সমস্যা সমাধানে সংসদে কথা বলব

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান