হোম > রাজনীতি

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে জামায়াতের শোক ও উদ্বেগ

স্টাফ রিপোর্টার

ময়মসিংহ, সুনামগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোটেক এহসানুল মাহবুব জুবায়ের এই উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারীসহ বিভিন্ন পেশার বেশ কয়েকজন নাগরিকের প্রাণহানি ঘটেছে, যা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। এসব দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত, শোকাহত এবং উদ্বেগ প্রকাশ করছি। মহান আল্লাহর কাছে নিহতদের উত্তম মর্যাদা কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ও তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করছি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, দেশের মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে অবৈধ, ফিটনেসবিহীন ও অদক্ষ চালক এবং লাইসেন্সবিহীন চালকদের দ্বারা যানবাহন চালানোয় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। যার মাধ্যমে দেশের অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে। সড়কে সরকারের অব্যবস্থাপনা এবং অনেক ক্ষেত্রে ক্ষমতাসীনদের রাজনৈতিক ছত্রছায়ায় এসব যান চলাচল করছে বলেও বিভিন্ন সময় অভিযোগ উঠেছে।

তিনি আরো বলেন, ময়মনসিংহের মুক্তাগাছায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা সমিতিঘর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারী, সুনামগঞ্জের সুনামগঞ্জ-সিলেট সড়ক ও দিরাই-মদনপুর সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন, ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দুইজন এবং গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় একজনের মৃত্যু এবং অনেক মানুষ আহত হয়েছে বলে গণমাধ্যমের খবরে উঠে এসেছে। এছাড়াও গত ৩ মে সিলেটে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু পরিবারগুলোয় দীর্ঘ মেয়াদে অপূরণীয় ক্ষতি এবং মানবেতর পরিস্থিতির সৃষ্টি করেছে। এজন্য আহত নাগরিকদের উন্নত চিকিৎসা এবং নিহতের পরিবারগুলোর প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, সড়ক-মহাসড়কে অবৈধ যানচলাচল বন্ধ করাসহ অন্যান্য যেসব কারণে দুর্ঘটনা ঘটছে তা নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। একই সঙ্গে দুর্ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও শাস্তির আওতায় আনতে হবে।

এনসিপিতে যোগ দিচ্ছেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য

মোনাজাত ধরলেন হেলেন জেরিন, শরিক হলেন মির্জা ফখরুল

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

গণরায় পাশ কাটানোর চেষ্টা সরকারের জন্য আত্মঘাতি: সেলিম উদ্দিন

শাপলার শহীদগাঁথা অনুষ্ঠান সফলের আহ্বান মামুনুল হকের

সংরক্ষিত নারী এমপিরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

আসলাম ও সারোয়ারের ভাগ্য নির্ধারণ কাল

অসুস্থ কবি আল মুজাহিদীকে দেখতে গেলেন মিয়া গোলাম পরওয়ার