হোম > রাজনীতি

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) এসআরবি-১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি মুহাম্মাদ সোহরাব আল হোসাইন। তিনি বলেন, এসআরবির একটি দল শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করে থানায় দিয়ে গেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জানা গেছে, শাহিনুর আলম মারফত খিলক্ষেত থানা বিএনপির সভাপতি ছিলেন। এর আগে তিনি স্থানীয় কাউন্সিলর নির্বাচনে অংশ নিলেও হেরে যান। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

গ্রামীণ ব্যাংকে হামলা, আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

বুধবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সফল করার আহ্বান

গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় অগ্নিসংযোগের ঘটনায় এবি পার্টির নিন্দা

বুধবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান

ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত আবদুল্লাহ

আ.লীগের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামায়াতের যুব বিভাগের বিক্ষোভ

আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজধানীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

পুরোনো ফ্যাসিবাদ ফিরতে পারবে না, নতুন ফ্যাসিবাদের জন্মও হবে না: মামুনুল হক

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে বিরোধীদলীয় নেতা

হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের