হোম > রাজনীতি

ব্যারিস্টার অসীমের বাসার সামনে হাত বোমা বিস্ফোরণ

শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হাবীবুর গুরুতর আহত

স্টাফ রিপোর্টার

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদের ধানমন্ডির বাসভবনের সামনে হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে ধানমন্ডি ১ নম্বর রোডে তার বাসার সামনে পরপর দুটি বোমা নিক্ষেপ করা হয়।

ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের সহধর্মিণী ব্যারিস্টার মেহেনাজ মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের সময় ধানমন্ডি থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হাবীবুর রহমান গুরুতর আহত হন। বিস্ফোরণের পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা যাচাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে এ ঘটনার পরে স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছে।

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের

মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে : হাসনাত আবদুল্লাহ

বিতর্কিত পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে: সাইফুল হক

এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি

জীবনের বিনিময়ে হলেও জুলাই অভ্যুত্থান রক্ষা করা হবে

হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল

ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইস্যুতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি

ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল