হোম > রাজনীতি

বিশ্রামে খালেদা জিয়া, স্লোগান দিতে বারণ ফখরুলের

স্টাফ রিপোর্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ যাত্রা শেষে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এখন বিশ্রামে আছেন। আপনারা (নেতাকর্মীরা) দয়া করে নিজ নিজ বাড়ি চলে যান। তাকে একটু বিশ্রাম নিতে দেন।

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন ফিরোজায় প্রবেশ করার পর তিনি নেতাকর্মীদের এ অনুরোধ জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি (খালেদা জিয়া) এখন একটু অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। এখানে কেউ গোলযোগ সৃষ্টি করবেন না।

নেতাকর্মীদের স্লোগান না দিতে অনুরোধ করে মির্জা ফখরুল বলেন, দলের পক্ষ থেকে আমি আপনাদের অনুরোধ করছি, সবাই যার যার বাড়ি চলে যান। এখানে কেউ স্লোগান দিবেন না, কেউ ভিড় করবেন না।

এর আগে এয়ারপোর্ট থেকে দীর্ঘ যাত্রা বেলা ১টা ২৫ মিনিটে গাড়িবহর নিয়ে গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন খালেদা জিয়া।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন