হোম > রাজনীতি

৩০০ আসনে প্রার্থী দিবে গণঅধিকার পরিষদ: রাশেদ খান

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি গণঅধিকার পরিষদের রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

রোববার রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রাশেদ খাঁন বলেন, ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেদিকে সরকার এখনো মনোযোগ দেয়নি। নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। সরকার এই ঘটনার বিচার করতে না পারলে নির্বাচনী পরিবেশ কীভাবে তৈরি করবে।

তিনি বলেন, পরিষদ ইতিমধ্যে ৫০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আরও ১০০ আসনে প্রার্থী দেওয়া হবে। এছাড়া, এখন পর্যন্ত কোনও দলের সঙ্গে গণঅধিকার পরিষদের নির্বাচনি জোট হয়নি বলেও জানান রাশেদ খান।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব জনবল নাই। পুলিশ- প্রশাসন ও সব সেক্টরে এখনো আওয়ামী দোসররা আছে। তাই নির্বাচনের আগে প্রশাসনে সংস্কার গুরুত্বপূর্ণ।

নির্বাচন কমিশনের আন্তরিকতা আছে জানিয়েছে রাশেদ খাঁন বলেন, আমরা তাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে চাই। তবে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান