হোম > রাজনীতি

‘জুলাই বিপ্লবের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে’

ঢাবি সংবাদদাতা

জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ পরবর্তী সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মু. নূরুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার বিকেলে তিনি রাজধানীর ইস্কাটনে ফাইয়াজের বাসায় যান এবং শহীদের পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা উপহার প্রদান করেন। পরবর্তীতে পরিবারের সদস্য ও উপস্থিত দায়িত্বশীলদের নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদ ফারহানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

এ সময় নূরুল ইসলাম বুলবুল বলেন,'বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা শাহাদতবরণ করেছেন ফারহান ফাইয়াজ তাদের মধ্যে অন্যতম। ফারহান ফাইয়াজসহ জুলাই বিপ্লবের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে এবং জাতি তাদের অবদান চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি জীবন দিয়েছেন, সে মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।'

গত বছরের ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন