হোম > রাজনীতি

সংস্কারের নামে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচন চায় সিপিবি

স্পোর্টস রিপোর্টার

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম বলেছেন, আপনারা এটা ভাববেন না যতদিন সংস্কার না হয় ততদিন আমরা ক্ষমতায় থেকে যাবো, নির্বাচিত সরকারের প্রয়োজন নাই। তা হলে স্লোগান হবে বার বার দরকার সংস্কার পার্টির সরকার। অতএব আপনারা সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিয়ে দেন।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহত ব্যক্তিদের সুচিকিৎসা, নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণাসহ ১৮দফা দাবিতে 'ঢাকা সমাবেশ' থেকে এই দাবি জানানো হয়।

অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্য তিনি বলেন, জনগণের ওপরে বিশ্বাস রাখতে হবে। সে লক্ষ্য আমাদের সংবিধানে কিছু পরিবর্তন করতে হয় সেটা পরিবর্তনে মানুষের ওপরে ছেড়ে দেন। সরকারের কর্তব্য জরুরিভাবে নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

ফ্যাসিস্ট হাসিনার পতনের কথা স্মরণ করে তিনি বলেন, শেখ হাসিনার রাষ্ট্র দর্শনের চিন্তা উন্নয়ন ছিলো তার জন্য বলেছিলো সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। সরকারের ধারাবাহিকতা মানে বার বার দরকার শেখ হাসিনার সরকার। এটা বলে তারা বারবার ভোটের নামে প্রহসন করে ক্ষমতা দখল করেছে। আমরা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি।

বামপন্থিরা সরকার গঠন করবে উল্লেখ করে তিনি বলেন, নৌকা, লাঙ্গন, দাড়িপাল্লা ও শীষ সব দাতেই বিষ, এই চারটাকে বাদ দিয়ে দেশে নয়াফ্রন্ট গড়ে তুলেন। গণঅভ্যুথানে ফ্যাসিস্ট শাসককে বিদায় নিতে হয়েছে। আমি বীর ছাত্র জনতাকে অভিনন্দন জানায়। এখন অভ্যুত্থানের নায়ক অনেকে দাবিদার হয়ে গেছে, কিন্ত তারা ভুলে যায় আসল নায়ক জনগণ।

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নাম বিক্রি লুটপাট করেছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে বিকৃত করেছে। এবং মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ মিথ্যা বয়ানে রূপান্তর করেছে। এই বয়ান দিয়েছে লুটপাটের জন্য। আমরা আওয়ামী বয়ানের থেকে মুক্তি চায়।

সমাবেশে দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আওয়ামী লীগ ১৬ বছরে ১৬ বিলিয়ন টাকা পাচার করেছে। বাংলায় বলে এক বছরে যে টাকা পাচার হয়েছে তা ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকের তিন বছরের বেতনের সমান এই টাকা। ক্ষমতায় থাকার জন্য তারা ফ্যাসিবাদী হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য তিনি বলেন, তারা ছলেবলে দীর্ঘিদিন ক্ষমতায় থাকতে চায়। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, বিগত সময়ে জনগণ ভোট দিতে পারে নাই। ভয়ের রাজত্বে জনগণ বিক্ষুব্ধ ছিলো, একারণে হাসিনাকে দেশ ছাড়া করেছিলো। সুতরাং আপনি সংস্কারের ট্যাবলেটের কথা বলে সময় নষ্ট করবেন না।

এদিকে ১৮ দফা দাবি আদায়ে সিপিবি আগামী ১০ জানুয়ারি থেকে রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করার ঘোষণা দেন। এবং ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী গণতন্ত্রের অভিযাত্রা পালন করা হবে।

সমাবেশ সঞ্চালনা করেন সিপিবির সহকারী সাধারন সম্পাদক কমরেড মিহির ঘোষ। বক্তব্য রাখেন কমরেড সাজ্জাদুল ইসলাম চন্দন,সুজন ভৌমিকসহ অনেকে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি