হোম > রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাকারী আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

গণঅভ্যুত্থানে ছাত্র আন্দোলনে নিপীড়ন ও অর্থ দাতা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর চানখারপুল এবং নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন-তৌফিকুজ্জামান তনু (৫০) ও মনির হোসেন হাওলাদার (৫৫)।

শুক্রবার রমনা জোনের ডিসি মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহবাগ থানার মামলায় বরগুনা জেলার তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ নম্বর ছোট বগী ইউনিয়নের চেয়ারম্যান একেএম কামরুজ্জামানের ছেলে মো. তৌফিকুজ্জামান তনুকে চানখারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপসের ঘনিষ্ঠ সহচর মনির হোসেন হাওলাদারকে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মনির হোসেন হাওলাদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীপিড়নকারী ও অর্থ দাতা ছিলেন। তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি