হোম > রাজনীতি

পোষাকখাতে বকেয়া বেতন ও বোনাস নিয়ে উদ্বেগ কাটাতে হবে

ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ঈদ ঘনিয়ে আসলেই দেশের অর্থনীতির প্রাণভোমরা পোশাকখাতের হাড়ভাঙা পরিশ্রম করা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে অস্থিরতা তৈরি হয়।

দিন-রাত একাকার করে কাজ করা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে নানা টালবাহানা তৈরি হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোড়ালো দাবী জানাচ্ছে যে, শ্রমিকদের পাওনা নিয়ে কোন ছলচাতুরী না করে সময়মতো তাদের বেতন ও বোনাস বুঝিয়ে দিতে হবে।

শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, পোষাকখাতে মালিকরা প্রত্যেকেই ধনকুবের বলে পরিচিত। শ্রমিকদের পরিশ্রমেই তারা সম্পদশালী হন। কিন্তু সেই শ্রমিকদের ঈদের বোনাস ও বেতন পরিশোধে তাদের মনোভাব সমর্থনযোগ্য না।

তিনি বলেন, ঈদ আসলেই শ্রমিকদের বেতন-বোনাস দেয়া নিয়ে তাদের সাথে রাষ্ট্রকে বসতে হয়। তারা নানা দাবি উত্থাপন করেন এবং অনেক ক্ষেত্রে সরকার বাধ্য হয়ে তাদের দাবি মেনেও নেন। এবারও নগদ প্রণোদনা চাইছে বিজিএমইএ। দেশের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত ও লাভজনক একটি খাতও শ্রমিকদের ঈদ আনন্দকে পুজি করে স্বার্থ আদায় করার এই প্রবণতা কোন শুভলক্ষণ না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ২০ রোজার মধ্যে সকল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস সম্পূর্ণ আদায় করে দেয়ার আহবান জানাচ্ছে।

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত