হোম > রাজনীতি

নতুন বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা রাখতে হবে: সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

দেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত করে ন্যায়-ইনসাফের এক নতুন বাংলাদেশ গড়ার জন্য পুরুষদের পাশাপাশি নারী সমাজকেও ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক মহিলা কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ইসলাম নারীদেরকে অনন্য সাধারণ মর্যাদায় অভিষিক্ত করেছে। ইসলামের প্রাথমিক সময় সহ সব যুগে নারীরা দ্বীন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নারীদের সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।

এ সময় স্বাক্ষরিত জুলাই সনদের আইনগত ও সাংবিধানিক ভিত্তি, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত আমির নূরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় এবং হাফেজ মাহফুজুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক ইঞ্জিনিয়ার নো’মান আহমেদী। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য গোলাম মাওলা ও আকতার হোসেন প্রমূখ।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা