হোম > রাজনীতি

৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করছে খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

আগামী ২১ জুনের মধ্যে দেশের ৩০০টি আসনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

রোববার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের সাংগঠনিক বিভাগের দায়িত্বশীলদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিকশা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম ও জনপ্রিয়তা নিয়ে পর্যালোচনা করা হয়।

এ সময় বলা হয়, একাধিক প্রার্থী ক্ষেত্রে দলীয় মনোনয়ন পাবেন তারাই, যারা জনপ্রিয়তা, সাংগঠনিক গ্রহণযোগ্যতা এবং ময়দানি তৎপরতায় এগিয়ে থাকবেন।

বৈঠকে সভাপতির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন-প্রয়োজনীয় সংস্কার শেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। সেই নির্বাচন কারচুপি, পেশিশক্তি ও কালোটাকার প্রভাবমুক্ত হতে হবে।

তিনি বলেন, জনগণ আর কোনো ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের মত প্রহসনের নির্বাচন দেখতে চায় না। এমনকি ১/১১ এর মত অস্বাভাবিক পরিস্থিতিও গ্রহণযোগ্য নয়।

তিনি হুঁশিয়ার করে বলেন, যদি আবারও যেন-তেন নির্বাচন হয়, তবে তা বাংলাদেশ রাষ্ট্রকে ব্যর্থতার দিকেই ঠেলে দেবে।

জালালুদ্দিন আহমদ আশা প্রকাশ করেন- দেশপ্রেমিক সেনাবাহিনীসহ দেশের সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি অবাধ, নিরপেক্ষ ও ভয়মুক্ত নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবেন।

বৈঠকে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসনাত জালালী , মাওলানা মুহাম্মাদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা নেয়ামতুল্লাহ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন