হোম > রাজনীতি

আ.লীগের আমলে বিরোধীদের মানবাধিকার ছিল না

শিবিরি সেক্রেটারি

আতিকুর রহমান নগরী

ডিআরইউতে ‘আওয়ামী ফ্যাসিবাদী আমলের মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনারে বক্তব্য দেন ছাত্রশিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম। ছবি : আমার দেশছবি : আমার দেশ

ফ্যাসিস্ট আ.লীগের আমলে দেশে বিরোধী দল বা মতের মানুষের মানবাধিকার ছিল না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে ইসলামী ছাত্রশিবির একক সংগঠন হিসেবে ৩১ শতাংশ গুমের শিকার হয়েছিল। এখনো ৭ জন নেতাকর্মী গুম অবস্থায় রয়েছেন। গত ১৫ বছরে ন্যূনতম মানবাধিকার ছাত্রশিবিরের ছিল না।’

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আওয়ামী ফ্যাসিবাদী আমলের মানবাধিকার লঙ্ঘন’শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনটির কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত উল আলমের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর পূর্ব শাখার সেক্রেটারি ইমদাদুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী, কর্নেল (অব.) হাসিনুর রহমান এবং গবেষক আলী আহমেদ মাবরুর।

তথ্যচিত্র প্রদর্শনীতে আওয়ামী শাসনামলে সংগঠিত গুম, হত্যা, বেআইনি আটক, নির্যাতনসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের নথিভুক্ত চিত্র উপস্থাপন করা হয়। বক্তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করার আহ্বান জানান বক্তারা।

শিবির সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘স্বাধীনতার পরপরই আওয়ামী লীগ কর্তৃক দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘিত হতে থাকে। রক্ষীবাহিনী থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সরকারি পৃষ্ঠপোষকতায় হত্যাকাণ্ড পরিচালনা করেছিল। দুর্নীতি, দুঃশাসনের পর দেশকে দুর্ভিক্ষের রাষ্ট্রে পরিণত করেছিল।’

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, ‘একটি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বিগত ফ্যাসিবাদী আমলে সরকার নাগরিকদের নিরাপত্তার বিপরীতে গুম করেছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। শুধু একটি ছাত্রসংগঠনের ওপর কী নির্যাতন চালানো হয়েছিল, তা ছাত্রশিবিরের দিকে তাকালে বোঝা যায়। বিগত সময়ে সরকারি দল ছাড়া বিরোধী দল ও মতের প্রায় সবারই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।’

আব্দুল কাইয়ুম সুবহানী নেজামে ইসলাম পার্টির নির্বাহী আমির নির্বাচিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি ছাত্র জমিয়তের

আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরে পেয়েছি: রিজভী

প্রার্থিতা বাতিল, আপিলে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন

মির্জা ফখরুলের প্রতি লেবার পার্টি চেয়ারম্যানের খোলা চিঠি

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এনসিপির

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবরে উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি এনসিপির