হোম > রাজনীতি

এনসিপিকে ‘শাপলা’ না দেওয়ার কারণ জানাল নির্বাচন কমিশন

স্টাফ রিপোর্টার

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সবকিছু বিবেচনা করে' শাপলাকে নির্বাচনি প্রতীক হিসেবে তালিকাভুক্ত করেনি নির্বাচন কমিশন। এই হলো ফাইনাল কথা।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

শাপলা প্রতীক চেয়ে এবার দুটো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে জানিয়ে তিনি বলেছেন, নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য গত ১৭ জুন তাদের প্রতীক পরিবর্তন করার জন্য আবেদন করেছে। আর গত ২২শে জুন আবেদন করেছে নিবন্ধন প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তিনি আরও জানান, সামনের কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার করা হবে না। কারণ, রাজনৈতিক ঐকমত্য ও সংস্কার কমিশনের সুপারিশ, কারোর মত-ই ইভিএম-এর পক্ষে নেই।

আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম, জাতীয় নির্বাচনে ইভিএম-এর ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি যে কোনও স্থানীয় নির্বাচনেও এটি ব্যবহৃত হবে না। অর্থাৎ, সামনের কোনও নির্বাচনেই এই ইভিএম ব্যবহার হবে না," বলেন নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ।

বাংলাদেশে যেসব ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম আছে, সেগুলো নিয়ে এখন কী করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিরা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন